Pro Trainer IT সম্পর্কে আপনার জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো।
সাধারণ প্রশ্নোত্তর
Pro Trainer IT কী?
Pro Trainer IT বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় আইটি ট্রেনিং ইনস্টিটিউট। আমরা AI গ্রাফিক ডিজাইন, মাইক্রোস্টক, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন প্রফেশনাল স্কিল ট্রেনিং প্রদান করি।
কোর্সগুলো কি অনলাইনে করা যায়?
হ্যাঁ, আমাদের সকল কোর্স অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অংশ নেওয়া যায়।
কোর্সের সার্টিফিকেট কি দেওয়া হয়?
হ্যাঁ, কোর্স সফলভাবে সম্পন্ন করার পর QR কোড ভেরিফাইযোগ্য প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।
কোর্সের পেমেন্ট কীভাবে করতে হয়?
বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করা যায়।
মাইক্রোস্টক ও AI ডিজাইন
মাইক্রোস্টক কী?
মাইক্রোস্টক হলো এমন একটি মার্কেটপ্লেস যেখানে গ্রাফিক ডিজাইন, ফটো, ভেক্টর ইত্যাদি আপলোড করে বিক্রি করা যায়। Adobe Stock, Shutterstock, Freepik ইত্যাদি জনপ্রিয় মাইক্রোস্টক সাইট।
AI দিয়ে কি সত্যিই মাইক্রোস্টকে আয় করা সম্ভব?
হ্যাঁ, AI টুলস (যেমন Midjourney, Adobe Firefly) ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন তৈরি করে Adobe Stock ও অন্যান্য মার্কেটপ্লেসে বিক্রি করে প্যাসিভ ইনকাম করা সম্ভব। আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যে এটি করছেন।
Adobe Stock-এ বাংলাদেশ থেকে কাজ করা যায়?
Adobe Stock-এ বাংলাদেশ থেকে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার প্রক্রিয়া এবং বিকল্প পদ্ধতি আমাদের কোর্সে বিস্তারিত শেখানো হয়।
Shutterstock-এ কত আয় করা সম্ভব?
আয়ের পরিমাণ নির্ভর করে ডিজাইনের মান, পোর্টফোলিও সাইজ এবং কীওয়ার্ড অপটিমাইজেশনের উপর। নিয়মিত কাজ করলে মাসে উল্লেখযোগ্য প্যাসিভ ইনকাম সম্ভব।
ফ্রিল্যান্সিং
কোর্স শেষে কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো?
হ্যাঁ, প্রতিটি কোর্সে মার্কেটপ্লেস গাইডলাইন, প্রোফাইল সেটআপ, বিডিং স্ট্র্যাটেজি এবং ক্লায়েন্ট কমিউনিকেশন শেখানো হয়।
কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া কি কোর্স করা যায়?
অবশ্যই। আমাদের কোর্সগুলো একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ডিজাইন করা।